×

আন্তর্জাতিক

গৃহকর্মী নিয়োগ ফি কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৮:৩০ পিএম

গৃহকর্মী নিয়োগ ফি কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত

গৃহকর্মী নিয়োগ ফি কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত। ছবি: সংগৃহীত

গৃহকর্মী নিয়োগ সহজ করতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নতুন এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নতুন পদক্ষেপ অনুযায়ী ফিলিপাইনের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। ফিলিপিনো গৃহকর্মীদের ভ্রমণের টিকেটের অর্থও এই ফিএর অন্তর্ভুক্ত।

তবে নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকেটের খরচসহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য ৭৫০ দিনার ফি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যেটি ২ লাখ ৮৮ হাজার টাকা।

অন্যদিকে ড্রাইভার বা বাবুর্চিদের মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। এই খাতের গৃহকর্মীদের ফিতেও ভ্রমণ টিকেটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুয়েতের আল দুররা ম্যানপাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেছেন- ‘প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ, প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবাহর পক্ষ থেকে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

আরো পড়ুন: বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব, বেশি অগ্রাধিকার কাদের?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App