×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ন্যাটোর মিত্ররা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১১:৪৭ এএম

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ন্যাটোর মিত্ররা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার ক্রমাগত বিমান হামলা প্রতিরোধে সহায়তা করতে ইউক্রেনকে কয়েক ডজন নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ন্যাটোর মিত্র দেশগুলো। তিনি বলেন, ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম একটি ঐতিহাসিক দান। এর মাধ্যমে জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই)ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫ তম বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানে তিন দিনের শীর্ষ সম্মেলন শুরুর ভাষণে এসব কথা বলেন বাইডেন। 

তিনি বলেন, জার্মানি, রোমানিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র সরবরাহ করবে। অস্ত্র সরবরাহের তালিকায় ইতালিও রয়েছে। নেদারল্যান্ডস এবং জোটের অন্য সদস্য দেশ বাইডেনের এই বক্তব্যকে দেশপ্রেমের বার্তা হিসেবে দেখছেন। 

আরো পড়ুন : ভুল করে নিজেদের হাসপাতালে হামলা চালিয়েছে ইউক্রেন: রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী মাসগুলোতে বিশ্ববাসী দেখবে যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো মিত্ররা ডজন ডজন অতিরিক্ত কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে।

ন্যাটোর অন্য মিত্র দেশের কাছে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করবে বলে পূর্বের এক ঘোষণায় জানিয়েছিলেন বাইডেন। এর পরিবর্তে রাশিয়ান ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে কিয়েভকে রক্ষা করতে এসব অস্ত্র সরবরাহ করা হবে।

বাইডেন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তার পছন্দের যুদ্ধে ব্যর্থ হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রায় সাড়ে তিন লাখের বেশি সেনা হতাহত হয়েছেন। চলমান এই যুদ্ধের কোনো ভবিষ্যত দেখতে না পেয়ে প্রায় ১০ লাখ রাশিয়ান দেশ ছেড়ে পালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App