×

আন্তর্জাতিক

রাশিয়ার বিজয়কে এ অঞ্চলে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছে ন্যাটো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১২:৫৫ পিএম

রাশিয়ার বিজয়কে এ অঞ্চলে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখছে ন্যাটো

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি: সংগৃহীত

ন্যাটো ইউক্রেনে রাশিয়ার বিজয়কে তার ‘সবচেয়ে বড় খরচ এবং সবচেয়ে বড় ঝুঁকি’ হিসেবে দেখছে। কারণ সংঘর্ষের ফলে কয়েক দশক ধরে বিশ্বব্যাপী নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। 

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয় পেলে সবচেয়ে বড় খরচ এবং সবচেয়ে বড় ঝুঁকিতে পরবে ন্যাটো জোট। আমরা সেটা কোনভাবেই হতে দিতে পারি না।’  চলতি ন্যাটোর শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।

প্রতিবেদনটিতে বলা হয়, স্টেলটেনবার্গ বলেন এ অঞ্চলে রাশিয়ার বিজয়ের ফলে ইরান, উত্তর কোরিয়া এবং চীনের কর্তৃত্ববাদী নেতাদের আরো বেশি উসকে দেবে। কারণ তারা সবাই রাশিয়াকে অব্যাহতভাবে সমর্থন করছে। তারা সবাই চায় ন্যাটো যে কোনভাবে ব্যর্থ হোক। তাই এই যুদ্ধের ফলাফল কয়েক দশক ধরে বৈশ্বিক নিরাপত্তাকে রূপ দেবে, যোগ করেন ন্যাটো মহাসচিব। 

আরো পড়ুন: ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ন্যাটোর মিত্ররা

তিনি জোটের সকল সদস্যদের ইউক্রেনকে আরো নিবিড়ভাবে সমর্থন করার আহ্বান জানান। যদিও জোটে কিয়েভের সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়ে এ বৈঠকে কোনকিছুই উল্লেখ করেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App