×

আন্তর্জাতিক

লাল-সাদা লেহেঙ্গায় রাধিকা, প্রকাশ্যে নববধূর ছবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:২২ এএম

লাল-সাদা লেহেঙ্গায় রাধিকা, প্রকাশ্যে নববধূর ছবি

ছবি: ইনস্টাগ্রাম

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্পন্ন হল মুকেশ আম্বানী-নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। 

এবার প্রকাশ্যে এলো নববধূর প্রথম ছবি। পোশাকশিল্পী আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গায় সেজেছেন রাধিকা। বধূবেশে নজর কেড়েছেন তিনি। গলায় হীরের রানিহার ও চোকার। হাতে সাদা-লাল চুড়া। ছিমছাম মেকআপে সেজেছেন আম্বানীদের হবু পুত্রবধূ।

কমলা শেরওয়ানি পরেছেন অনন্ত। তিনি যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁ দিকে একটি হাতির ব্রোচ পরেছেন অনন্ত। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক বরের বেশে দারুণ মানিয়েছে তাকে।

গায়ে হলুদ হোক কিংবা সঙ্গীত, মেহেন্দি হোক কিংবা শিবপুজো— অনন্ত-রাধিকার পোশাকে সব সময় ছিল কোনো না কোনো চমক। কেমন হবে তাদের বিয়ের সাজপোশাক, সেই নিয়ে ফ্যাশন দুনিয়ায় চর্চা ছিল তুঙ্গে।

আরো পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি থাকছেন যারা

ভারতের ‘ধনকুবের’ মুকেশ আম্বানীর কনিষ্ঠ সন্তান অনন্ত এবং অ্যাঙ্কর হেলথকেয়ারের সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ের দিকে নজর ছিল অনেকেরই। বিশ্বের ধনপতিদের মধ্যে অন্যতম মুকেশ। পিছিয়ে নেই রাধিকার বাবা বিনোদ মার্চেন্টও। প্রায় ৭৫৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের।

ছোট থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত। ভাল বন্ধু রাধিকার সঙ্গে অনন্তকে প্রায়ই নানা অনুষ্ঠানে দেখা যেত। 

তবে অনন্তের সঙ্গে রাধিকার বিয়ের জল্পনা জোরালো হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে। জোধপুরে প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে আম্বানী পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন রাধিকাও। মুম্বাইয়ে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের রিসেশপনেও রাধিকা আম্বানী পরিবারের সঙ্গেই গিয়েছিলেন। 

নিউইয়র্ক থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন রাধিকা। এছাড়াও ধ্রুপদী নৃত্যশিল্পী তিনি। রাধিকাকে বরাবর আগলে আগলেই রেখেছেন অনন্তের মা নীতা। বিভিন্ন সময় পৌঁছে গিয়েছেন রাধিকার নৃত্য অনুষ্ঠানে। প্রথম থেকে রাধিকাকে পছন্দ আম্বানীদের। তবে সেটাই একমাত্র কারণ নয়। জানা গেছে, রাধিকা-অনন্ত দু’জনেই পশুপ্রেমী। সেটিই আরো কাছাকাছি এনেছে তাদের।

২০২৪ সালের মার্চ মাস থেকেই শুরু হয়েছিল অনন্ত-রাধিকার বিয়ের তোড়জোড়। প্রথমে জামনগরে আর পরে ইতালিতে বিলাসবহুল ক্রুজ ভাড়া করে আয়োজন করা হয়েছিল প্রাক-বিবাহ অনুষ্ঠানের। কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে প্রায় ৫০০০ কোটি টাকা খরচ করেছেন মুকেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App