×

আন্তর্জাতিক

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৮:৪৫ পিএম

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। 

সোমবার (১৫ ‍জুলাই) রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর: এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এজন্য আগামী মাস থেকে রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১৭ হাজার ৪৪০ কোটি ১৫ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: চোর সন্দেহে শিশুর ওপর অমানবিক নির্যাতন

মন্ত্রিসভার এক সদস্য এনডিটিভিকে জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গতি এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান উন্নয়ন ও চাকরিক্ষেত্রে সততা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে সর্বশেষ বেতন বেড়েছিল কর্ণাটকের রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের। তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সেবার ১৭ শতাংশ বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App