×

আন্তর্জাতিক

শপিং সেন্টারে আগুন, নিহত ১৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১০:০২ এএম

শপিং সেন্টারে আগুন, নিহত ১৬

আগুনে হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি-সিএনএন

চীনে একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রদেশটির জিগং শহরের হাই-টেক জোনের একটি ১৪ তলা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া অগ্নিকাণ্ডের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

প্রতিবেদনটিতে বলা হয়, আগুন ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টায় উদ্ধার কাজ শেষ হয়েছে।

আরো পড়ুন: সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো

প্রাথমিক তদন্তে দেখা গেছে নির্মাণকাজ থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরো তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App