×

আন্তর্জাতিক

মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান পদত্যাগ করছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:২৭ পিএম

মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান পদত্যাগ করছেন

মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বারলি চিয়াটেল। ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা-গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের ব্যর্থতা বলে স্বীকার করেছেন সংস্থাটির পরিচালক কিমবার্লি চিটল। আর এ ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক কিমবার্লি চিটল।

কংগ্রেস কমিটির কাছে কিম্বারলি স্বীকার করেছেন, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তাদের একটি বড় ব্যর্থতা। গত সোমবার কংগ্রেস কমিটির কাছে দীর্ঘ ছয় ঘণ্টা মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর রয়টার্সের।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় এক বন্দুকধারীর গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। তবে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের তৎপরতায় প্রাণে বাঁচেন সাবেক এ প্রেসিডেন্ট। 

আরো পড়ুন: প্রথম নির্বাচনি সমাবেশেই ট্রাম্পকে তুলোধুনো কমলার

এক ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীর হামলার পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন। এর একটু পরই তাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়। তখন তার ডান কান থেকে রক্ত ঝরছিল; মুখমণ্ডলেও ছিল রক্ত। 

সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন সিক্রেট সার্ভিস সদস্যরা। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত তুলে বলে ওঠেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’ পরে পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয়  ট্রাম্পকে। সেখান থেকে নেয়া হয় স্থানীয় হাসপাতালে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App