×

আন্তর্জাতিক

ইসরায়েলিদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১২:৩০ পিএম

ইসরায়েলিদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল ওয়েস্ট ব্যাংক দখল করে জোরপূর্বক বসতি স্থাপন, ফিলিস্তিনিদের মারধর, যৌন নিপীড়ন ও নির্যাতনসহ নানা সহিংসতায় জড়িত কিছু ইসরায়েলির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সরকার ৭ ইসরায়েলি ও একটি যুব দলকে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং।

আরো পড়ুন: আমিরাতে ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ডে হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা

ওয়াং বলেন, ইসরায়েলের আক্রমণের মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের মারধর, যৌন নিপীড়ন এবং নির্যাতন। যার ফলে তারা গুরুতর আহত হয় এবং কিছু ক্ষেত্রে মৃত্যু হয়। এর সঙ্গে জড়িত একটি ইসরায়েলি যুব গোষ্ঠী যারা ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উসকানি ও অপরাধমূলক কাজের জন্য দায়ী।

ওয়াং আরো বলেন, ক্যানবেরা দৃঢ় এবং ধারাবাহিকভাবে বলেছে যে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। আমরা ইসরায়েলকে বসতি স্থাপনকারী সহিংসতার অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং তার চলমান বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাই। কেননা এটি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিবে এবং স্থিতিশীলতা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App