×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ডুবে যাওয়া ট্যাংকার থেকে বের হচ্ছে তেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম

ফিলিপাইনে ডুবে যাওয়া ট্যাংকার থেকে বের হচ্ছে তেল

ছবি; সংগৃহীত

ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হতে শুরু করেছে। শনিবার (২৮ জুলাই) উপকূলরক্ষীরা এ তথ্য জানিয়েছে। ফিলিপাইনের পতাকাবাহী ট্যাংকারটি ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে বৃহস্পতিবার ম্যানিলা উপকূলে ডুবে যায়।

এরআগে কর্তৃপক্ষ ট্যাংকারের তেল সাগরে ছড়িয়ে পড়া রোধকল্পে প্রাণান্তকর চেষ্টা করার কথা জানিয়েছিল।

তবে, উপকূলরক্ষীদের মুখপাত্র রিয়ার এডমিরাল আরমান্দো বালিলো বলেন, ডুবুরিরা জাহাজের তলদেশে সামান্য ফুটো দেখেছেন। তবে এটি এখনও উদ্বেগজনক নয়।

আরো বলুন: নৌ-শক্তি দেখাতে যাচ্ছে রাশিয়া

উল্লেখ্য, এমটি টেরা নোভা নামের ট্যাংকারটি ইলোইলো শহরে যাচ্ছিল। পথিমধ্যে ম্যানিলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এটি ডুবে যায়।

বালিলো বলেছেন, ট্যাংকারে থাকা সব তেল ছড়িয়ে পড়লে তা হবে ফিলিপাইনের ইতিহাসে তেল ছড়িয়ে পড়ার বৃহত্তম ঘটনা।এতে ম্যানিলা শহর ক্ষতিগ্রস্ত হওয়ারও বিরাট ঝুঁকি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফিলিপাইনের ইতিহাসে এই যাবতকালের সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় আট লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ মিন্দোরে উপকূলে ডুবে গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App