×

আন্তর্জাতিক

ইসমাইল হানিয়ার নিহতের খবরে যা বলল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:৫৫ এএম

ইসমাইল হানিয়ার নিহতের খবরে যা বলল ইরান

ইসমাইল হানিয়ার নিহতের খবরে যা বলল ইরান। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে তেহরানে তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম টাইমস অব তেহরান। খবর আল জাজিরার।

প্রতিবেদনটিতে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্লেষকরা ইতোমধ্যেই এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করতে শুরু করেছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়, হানিয়া যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে হামলার ফলে একজন দেহরক্ষীসহ হানিয়া নিহত হন।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরান সফরে ছিলেন। হানিয়াকে কীভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইরান। 

তবে আইআরজিসি বলেছে, হানিয়ার উপর হামলা অনুসন্ধানে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App