×

আন্তর্জাতিক

ইসরায়েলকে বয়কটের ডাক ইরাকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৬:১৮ পিএম

ইসরায়েলকে বয়কটের ডাক ইরাকের

ছবি: সংগৃহীত

ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সদর আরবসহ মুসলিম দেশগুলোকে ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন । 

পাশাপাশি তিনি ইসরায়েলি পণ্যের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ জানিয়েছেন। খবর মেহের নিউজের।

সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে শুক্রবার (২ আগস্ট) দেয়া এক পোস্টে মুক্তাদা আল-সদর বলেন, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত।

তিনি আরো বলেন, নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাস করা উচিৎ, যেন জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়। 

আরো পড়ুন: নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন

ইসরায়েল মধ্যপ্রাচ্যে সব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘন করে চলেছে উল্লেখ করে ইরাকের এ নেতা বলেন, যেসব দেশ ইসরায়েলি পণ্য বয়কট ও দূতাবাস বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে ইরাকের সরকার ও সংসদের আন্তর্জাতিক পদক্ষেপ নেয়া জরুরি। 

সেইসঙ্গে বিশ্বের পূর্ব-পশ্চিম সবখানে নিপীড়িত জনগণকে সমর্থন দেয়া অপরিহার্য বলেও জোর দেন মুক্তাদা আল-সদর।

সম্প্রতি ইসরাইলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়ায় ইরাকি নেতা এসব কথা বললেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App