×

আন্তর্জাতিক

বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের দিকে নজর রাখছি: জয়শঙ্কর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের দিকে নজর রাখছি: জয়শঙ্কর

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থান করা ভারতীয়রা কী অবস্থায় আাছে সে দিকে নজর রা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লিতে সর্বদলীয় বৈঠকে এমনটাই জানালেন জয়শঙ্কর।  খবর আনন্দবাজারের।

তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে এখনই ভারতীয় নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখছে মোদি সরকার। প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার কথা হয়েছে। বাংলাদেশে প্রায় ১০ হাজার ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন। তাদের নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন জয়শঙ্কর। 

তার পরেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, আপাতত তাদের বাংলাদেশ থেকে সরিয়ে আনা হবে না। তবে ভারত যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে। প্রয়োজন হলে দ্রুতই যাতে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনা যায়, সেই বন্দোবস্ত করা হচ্ছে। 

বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির দিকেও নজর রয়েছে ভারতের। তবে জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি ‘তেমন গুরুতর নয়’। 

তিনি বলেছেন, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, তার দিকে আমরা নজর রাখছি। সঠিক সময় এলে ভারত সরকার সঠিক পদক্ষেপ নেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App