×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:০৩ এএম

জম্মু-কাশ্মীরে গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক সেনাসহ তিনজন। শনিবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, বিকেলে অনন্তনাগের আহলান গাদোলোর কোকেরনাগ উপবিভাগের জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিল সেনা সদস্যরা। এসময় সেনাদের টহল গাড়িতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

এতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, প্যারাট্রুপার্স এই অভিযানে অংশ নেয়। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে।

গত এক বছরের মধ্যে কোকেরনাগে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কোকেরনাগে গোলাগুলিতে এক কমান্ডিং অফিসার, সেনাবাহিনীর মেজর এবং পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিহত হন।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক লিখেছে, ‘সন্ত্রাসীদের নির্বিচার ও বর্বর হামলায় দুই বেসামরিক মানুষ আহত হয়েছেন। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সরিয়ে নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App