×

আন্তর্জাতিক

মন্দিরে পদপিষ্ট, ৭ পুণ্যার্থীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৯:৩৮ এএম

মন্দিরে পদপিষ্ট, ৭ পুণ্যার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

শিবের মাথায় পানি ঢালাকে কেন্দ্র করে বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্টে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। রবিবার (১১ আগস্ট) এ ঘটনার পর আহতদের অনেককেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে সোমবার সকালে জেলাপ্রশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিবমন্দির। শ্রাবণ মাসে সেখানে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। রবিবার রাতে শিবপূজা উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরটিতে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেকে ভলান্টিয়ার হিসেবে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করলেও একসময় ভিড় বেড়ে যায়। এসময় পুণ্যার্থীদের তাড়া দেয়া হয়। অভিযোগ আছে লাঠিচার্জ করা হয় ভিড়ের ওপর। এর পরপরই মন্দিরটি থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। আহতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে মনে করা হচ্ছে।

সোমবার সকালে মৃত এবং আহতদের স্বজনরা মন্দির চত্বরে জড়ো হন। কিন্তু মরদেহগুলো এখনো শনাক্ত করা যায়নি। সেগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের জেহনাবাদ এবং মাখদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

কিছু দিন আগে উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে শতাধিক ভক্তের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বিহারে আবার ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App