×

আন্তর্জাতিক

শেখ হাসিনাকে আশ্রয়, মোদির ওপর ক্ষোভ ঝাড়লেন ওআইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম

শেখ হাসিনাকে আশ্রয়, মোদির ওপর ক্ষোভ ঝাড়লেন ওআইসি

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতেই থাকবেন নাকি অন্য কোথাও তা-ও এখনো অস্পষ্ট। তবে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেয়ায় এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

ভারতবর্ষকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল হায়দরাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসিককে। 

উত্তরে মোদির সমালোচনা করে ওয়াইসি বলেন, কেন মোদি সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে?  

আরো পড়ুন: থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন পেতংতার্ন

মামলার জেরে ভারতের কাছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আবেদন করতে পারে—এমন সম্ভাবনার কথাও উল্লেখ করে তিনি বলেন, কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আপনি কী করবেন?  

এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছিলেন ওয়াইসি। ৮ আগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি।

তিনি বলেন, খবর আছে-দেশের সংখ্যাগরিষ্ঠ (মুসলিম) সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু (হিন্দু) সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রক্ষা করছে। এই আদর্শই হওয়া উচিত।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App