×

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ভারত, এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম

বিক্ষোভে উত্তাল ভারত, এবার বাসের মধ্যে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ

ছবি: সংগৃহীত

ভারতের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক নাবালিকা। সম্প্রতি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে একটি পাবলিক বাসে করে ভুক্তভোগী নাবালিকা উত্তরাখণ্ডের মোরাদাবাদ থেকে রাজধানী দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয় পাঞ্জাবের মেয়েটি।

এতে আরো বলা হয়েছে, ধর্ষণের চারদিন পর গত শনিবার (১৭ আগস্ট) একটি মামলা নথিবদ্ধ করে তদন্তও শুরু করেছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে তারা।

আরো পড়ুন: ক্লাসরুমেই ছাত্রীকে আপত্তিকর ভিডিও দেখালেন শিক্ষক, অতঃপর...

এর আগে গত ৮ আগস্ট আরজি কর হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন মৌমিতা দেবনাথ নামে তরুণী চিকিৎসক। পরের দিন রাতে মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে।

গত ১৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিয়েছেন। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত। মৌমিতার ধর্ষণ-খুনের ঘটনায় সুষ্ঠু বিচার এবং সব শ্রেণির নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়াও একটানা কর্মবিরতি জারি রেখেছেন রাজ্যের একাধিক হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। দিল্লিসহ ভারতের নানা প্রান্তের চিকিৎসকরাও প্রতিবাদে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখনই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন

এখনই হচ্ছে না এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল প্রজ্ঞাপন

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App