×

আন্তর্জাতিক

এবারো মধ্যপ্রাচ্য থেকে হতাশ হয়ে ফিরলেন মার্কিন পররাষ্টমন্ত্রী ব্লিঙ্কেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

এবারো মধ্যপ্রাচ্য থেকে হতাশ হয়ে ফিরলেন মার্কিন পররাষ্টমন্ত্রী ব্লিঙ্কেন

ছবি: সংগৃহীত

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আশা নিয়ে গত রবিবার নবমবারের মত মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার (১৯ আগস্ট) তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে রাজি করে মঙ্গলবার (২০ আগস্ট) দোহায় যান এ মার্কিন শীর্ষ কূটনীতিক। কিন্তু তার সঙ্গে দেখাই করেননি কাতারের আমির। এ কারণে অনিশ্চিত রেখেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য ত্যাগ করেছেন। 

মঙ্গলবার (২০ আগস্ট) দোহা থেকে ওয়াশিংটন ফিরে আসার মাধ্যমে তার এবারের সফর শেষ হয়। খবর আরব নিউজের।

নিজ দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি দোহায় সাংবাদিকদের বলেছেন, চুক্তিটি দ্রুতই সম্পন্ন করা প্রয়োজন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে উল্লেখ করে হামাসকেও তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: দুর্বল অবস্থান থেকে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারবে না: ব্রায়ান হিউজ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবেই গত রবিবার ইসরায়েল ভ্রমণ করেন ব্লিঙ্কেন। এরপর মিসর ও কাতারে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় হামাস প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি।

তিনি বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি চুড়ান্ত করা এখন ‘সময়ের দাবি’। চুক্তি বাস্তবায়ন হলে ইসরায়েল-হামাসের মধ্যে ১০ মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হবে বলে আশা ব্লিঙ্কেন এবং অন্য মধ্যস্থতাকারীদের। আলোচনা চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App