×

আন্তর্জাতিক

ইউক্রেনের অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম

ইউক্রেনের অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ছবি: সংগৃহীত

মস্কোসহ বিভিন্ন অঞ্চলে এক রাতেই ইউক্রেনের অর্ধশত ড্রোন ভূপাতিত করা দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, মঙ্গলবার রাতে কমপক্ষে ইউক্রেনের ৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সবচেয়ে বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে মস্কোতে (১১টি) এবং কালুগা (৩) অঞ্চলে।

 এছাড়াও ব্রায়ান্স, বেলগোরোদ এবং কুরস্ক অঞ্চলসহ সীমান্ত অঞ্চলে আরো ২৩টিরও বেশি ইউক্রেনীয় সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি রুশ সেনাবাহিনীর। খবর: আনাদোলুর। 

মস্কোর মেয়র সারগেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীতে এইবারই প্রথম ড্রোন হামলা চালালো ইউক্রেন। তবে, এসব হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতোটা আগ্রাসী হতে কখনো ইউক্রেনকে দেখেননি বলেও জানান মস্কোর মেয়র।

রাশিয়ার এ দাবির বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে, ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান দাবি করেছেন, রাশিয়ার রোসতোভ অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার একটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইউক্রেন।

এদিকে, রোসতোভ অঞ্চলের গভর্নর ভেসিলি গলুবেব এক টেলিগ্রাম বার্তায় দাবি করেছেন, রুশ সেনাবাহিনী এ অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আরো পড়ুন: সহিংসতা ও হত্যায় জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App