×

আন্তর্জাতিক

নারীদের কঠোর পর্দা ও ছেলেদের দাড়ি বাধ্যতামূলক করল আফগানিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১০:৪০ এএম

নারীদের কঠোর পর্দা ও ছেলেদের দাড়ি বাধ্যতামূলক করল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

‘শরীয়াহ আইন’ চালু করেছে আফগান সরকার। আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে দেয়া সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনা এবং শরীয়াহ আইন অনুযায়ী বাইরে বের হলে নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখার বাধ্যবাধকতা রেখে আইনটি করা হয়েছে। এটি কার্যকরে কাজ করবে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

এছাড়া বিভিন্ন বিষয় নিষিদ্ধও করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো- নারীদের গাড়ি চালানো, কেউ গান শুনতে পারবে না, পুরুষ সঙ্গী ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহন করতে পারবে না, মিডিয়াগুলোকে শরীয়াহ আইন মেনে চলতে হবে এবং তারা জীবন্ত কোনো কিছুর ছবি প্রকাশ করতে পারবে না।

গত বুধবার (২১ আগস্ট) এই ৩৫ ধারার আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে বলেছেন, এই আইন অনুযায়ী নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় ভালোকে প্রচার এবং খারাপকে ইসলামী শরীয়াহ অনুযায়ী বাধা দেবে।

আরো পড়ুন: বন্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তান

নতুন আইন অনুযায়ী, নারীদের বোরকা পরে মুখ ঢাকা বাধ্যতামূলক, পুরুষদের দাঁড়ি রাখতে হবে এবং কেউ নামাজ ও রোজা বাদ দিতে পারবেন না।

আইন ভঙ্গের ক্ষেত্রে বিভিন্ন শাস্তি আরোপ করা হবে যেমন- পরামর্শ দেয়া, সতর্ক করা, মৌখিক হুমকি দেয়া, সম্পত্তি বাজেয়াপ্ত করা, তিন থেকে চার দিন কারাদণ্ড দেয়া এবং অন্যান্য প্রয়োজনীয় শাস্তি প্রদান করা হবে। যদি এসব শাস্তি দেয়ার পরেও কেউ না শোধরায়, তাহলে তাদের আদালতে পাঠানো হবে। 

আগের থেকেই নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় এসব নিয়ম কার্যকরের চেষ্টা চালিয়ে আসছে এবং ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে আটকৃতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে কিনা তা স্পষ্ট নয়।

আফগানিস্তানের নতুন তালেবান সরকার জানিয়েছে, তারা শরীয়াহ এবং স্থানীয় রীতিনীতি অনুযায়ী নারীদের অধিকারকে শ্রদ্ধা জানাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App