×

আন্তর্জাতিক

১০২ বছর বয়সে স্কাইডাইভ করে ব্রিটিশ নারীর বিশ্ব রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম

১০২ বছর বয়সে স্কাইডাইভ করে ব্রিটিশ নারীর বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত

১০২ বছরের স্কাইডাইভ দিয়ে রেকর্ড গড়েছেন এক নারী। বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফ দেয়াটা মোটেও সহজ ছিল না। সত্যিই এটি বাস্তবায়ন করেছেন যুক্তরাজ্যের মেনেত্তে বেইলি। এর মাধ্যমে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভারের খেতাবটা নিজের দখলে নিয়ে নিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া এই নারী। 

মেনেত্তে থাকেন ইংল্যান্ডের সাফোকের বেনহিলে। আর তিনি বিমান থেকে লাফ দেয়ার দুঃসাহসী কর্মটি সারেন ইস্ট এংলিয়ার আকাশ থেকে। এটি ছিল তার প্রথম প্যারাসুট জাম্প। ১০২তম জন্মবার্ষিকী উদ্যাপনের জন্য রবিবার (২৫ আগস্ট) বেকলস এয়ারফিল্ডে স্বাইডাইভিংটি করেন তিনি। যদিও তার জন্মদিন বুধবার (২৮ আগস্ট)। খবর বিবিসির।

বেইলি লাফ দেয়ার আগে বলেছিলেন, ‘তোমাকে অবশ্যই নতুন কিছুর খোঁজ করতে হবে।’ তবে সফলভাবে লাফটি সম্পন্ন করার পর তিনি বলেন, ‘লাফের অভিজ্ঞতাটি বেশ ভীতিকর ছিল।’

তিনি বলেন, ‘আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে, আমি খুব শক্তভাবে আমার চোখ বন্ধ করে ফেলেছিলাম,’ বলেন তিনি, ‘আমি শুধু চাই যারা ৮০ কিংবা ৯০ বছরের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেন কিছু ছেড়ে না দেয়। সবকিছু চালিয়ে যায়।’

আরো পড়ুন: দীর্ঘজীবনের রহস্য জানালেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

স্কাইডাইভে বেইলির সঙ্গী ছিলেন ইউকে প্যারাশুটিং-র সদস্য ক্যালাম কেনেডি। তিনি বলেন, ‘মেনেত্তে পুরো লাফটিতে শসার মতো শীতল ছিলেন। তিনি এতটাই শান্ত ছিলেন যে, আমি নার্ভাস হতে শুরু করি।’

শতবর্ষী এই নারী বিয়ে করেছিলেন একজন প্যারাট্রুপারকে। মেনেত্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উইমেনস রয়্যাল নেভাল সার্ভিসের সদস্য ছিলেন। তিনি এখন বেনহেল গ্রামের কমিউনিটি সেন্টার, মোটর নিউরন ডিজিজ অ্যাসোসিয়েশন এবং ইস্ট এংলিয়ান এয়ার অ্যাম্বুলেন্সের জন্য অর্থ সংগ্রহে নেমেছেন। এখন পর্যন্ত টার্গেট ৩০ হাজার পাউন্ডের মধ্যে ১০ হাজারের কিছু বেশি সংগ্রহ করতে পেরেছেন।

অবশ্য মেনেত্তের জন্য এ ধরনের রোমাঞ্চকর কর্মকাণ্ড নতুন কিছু নয়। এখনো নিয়মিত গাড়ি চালানো এই নারী ১০০তম জন্মদিন উদ্যাপন করেন সিলভারস্টোন রেসকোর্সে ১৩০ মাইল বেগে একটি ফেরারি রেসিং কার চালিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App