×

আন্তর্জাতিক

সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম

সৌদিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বেশ কয়েকটি জায়গায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। আর ভারী বৃষ্টির কারণে কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলেও সাধারণ মানুষকে সতর্ক করে দেশটি।

মঙ্গলবার (২৭ আগস্ট) সৌদির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স ঝুঁকিপূর্ণ স্থানের সব বাসিন্দাকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।

বিশেষ করে মক্কায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেখানে শিলাবৃষ্টি, খড় স্রোত দেখা দিতে পারে। এমনকি নিম্নগামী বাতাসের কারণে ধূলি জমা হওয়ার আশঙ্কা রয়েছে।

মক্কা ছাড়াও জামুম, বাহরা এবং তাইফে খারাপ আবহাওয়া দেখা যেতে পারে। অপরদিকে জেদ্দা, রাবিগ এবং খালিসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মদিনা, আল বাহা, আসির, জিজান এবং নাজারে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

আরো পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ১৭০

আলী মাশহুর নামের এক আবহাওয়াবিদ বলেছেন, জিজানে সম্প্রতি যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা গত ৪০ বছরে সর্বোচ্চ। এছাড়া গত ৮০ বছরে আগস্ট মাসে সেখানে এমন আবহাওয়া পরিলক্ষিত হয়নি।

এই অভিজ্ঞ আবহাওয়াবিদ আরো বলেছেন, গ্রীষ্মমণ্ডলীয় আইটিসিজেড বেল্ট, যেটি আদ্র বাতাস নিয়ে আসে, সেটি অপ্রত্যাশিতভাবে এই মৌসুমে আরব উপদ্বীপের অনেকটা ভেতরে প্রবেশ করেছে।

এটির কারণে আদ্র বাতাসের পরিমাণ বৃদ্ধি পাবে। এরফলে আরব আমিরাত, ওমান এবং ইয়েমেনে ব্যাপক বজ্রপাত এবং বন্যা দেখা দেয়ার শঙ্কা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App