×

আন্তর্জাতিক

আমিরাতে বৈধ হতে পারবেন অবৈধ প্রবাসীরা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

আমিরাতে বৈধ হতে পারবেন অবৈধ প্রবাসীরা!

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই মাসের সাধারণ ক্ষমা। এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন। যারা দেশে ফিরে আসতে চান তারা ফিরতেও পারবেন। এজন্য গুণতে হবে না কোনো জরিমানা।

বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)।

সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন।

এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে, কিন্তু কাগজপত্র করা হয়নি- তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

আইসিপি বলেছে, যারা আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা যদি বৈধ হতে চান অথবা নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। 

আরো পড়ুন: ভারতবিরোধী পোস্টে লাভ ইমোজি: বাংলাদেশি ছাত্রীকে ফেরত পাঠালো আসাম

যারা দেশে ফিরবেন তারা চাইলে বৈধ ভিসা নিয়ে যে কোনো সময় আবারো আমিরাতে আসতে পারবেন। যারা অবৈধ থেকে বৈধ হবেন তাদের কাছ থেকে ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো ধরনের জরিমানা নেয়া হবে না। এছাড়া যারা নিজ দেশে ফিরবেন তাদের কাছ থেকেও কোনো এক্সিট ফি নেয়া হবে না।

সর্বশেষ ছয় বছর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। যা প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল। এরপর এটির মেয়াদ আরো দুই মাস বাড়ানো হয়ে ছিলো।

২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App