×

আন্তর্জাতিক

বাংলাদেশের ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

বাংলাদেশের ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

রাজনাথ সিং

রাশিয়া-ইউক্রেন, হামাস ও ইসরাইল পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লখনৌতে জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে তিনি এ কথা বলেন। খবর: দ্য টেলিগ্রাফ অনলাইনের।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এজন্য অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ, চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন।

তিনি ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উসকানি মোকাবিলায় সমন্বিত, দ্রুত ও কার্যকরী প্রতিক্রিয়া দেখানোর ওপর জোর দেন। ভারতের এই মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের চারপাশে যা যা ঘটছে সেগুলোর ওপর নজর রাখতে হবে। পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App