×

আন্তর্জাতিক

চাকরিতে অবৈধভাবে কোটা সুবিধা নেয়ায় কর্মকর্তা বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

চাকরিতে অবৈধভাবে কোটা সুবিধা নেয়ায় কর্মকর্তা বরখাস্ত

আইএএস অফিসার পূজা খেদকারকে। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকার বিতর্কিত আইএএস অফিসার পূজা খেদকারকে প্রশাসনিক সেবা (আইএএস) থেকে বরখাস্ত করা হয়েছে। এক মাস আগে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) তার নির্বাচন বাতিল করেছিল এবং তাকে আজীবন সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

উপিএসসির তদন্তে পূজা খেদকারের বিরুদ্ধে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) এবং প্রতিবন্ধী কোটার সুবিধা অবৈধভাবে গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তিনি নিজের পরিচয় জালিয়াতি করে একাধিকবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর, উইপিএসসি তার নির্বাচন বাতিল করে। খবর এনডিটিভির।

প্রতিবেদনটিতে উইপিএসসির বিবৃতিতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে আইএএস স্ক্রিনিং প্রক্রিয়ায় উত্তীর্ণ ১৫ হাজার প্রার্থীর তথ্য বিশ্লেষণের পর, শুধুমাত্র পূজা খেদকারের ক্ষেত্রেই সিএসই (সিভিল সার্ভিস এক্সামিনেশন) নিয়মের চেয়ে বেশি সুযোগ গ্রহণের প্রমাণ পাওয়া গেছে।

খেদকারের অনিয়মের তদন্ত শুরু হয়েছিল চলতি বছর জুন মাসে। এসময় পুনের কালেক্টর সুহাস দিবাসে মহারাষ্ট্রের মুখ্য সচিব সুজাত সাওনিককে চিঠি লিখে খেদকারের অতিরিক্ত সুযোগ-সুবিধার বিষয়ে অভিযোগ জানান। অভিযোগ করা হয়, পূজা ২ বছরের প্রশিক্ষণকালীন সময়েও গাড়ি, কর্মী এবং অফিস চেয়ে বসেন, যা তার প্রাপ্য ছিল না। এই ঘটনার পর খেদকারকে ওয়াশিমে স্থানান্তরিত করা হয়।

পরবর্তীতে পূজার আইএএস নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে, তিনি ওবিসি এবং প্রতিবন্ধী কোটার অধীনে শিথিল শর্তের সুবিধা নিয়েছিলেন। আরো জানা যায়, তার বাবা, একজন প্রাক্তন মহারাষ্ট্র সরকারের কর্মকর্তা এবং ৪০ কোটি টাকার সম্পত্তির মালিক। এ কারণে তিনি ওবিসি নন-ক্রিমি লেয়ারের আওতায় মোটেই পড়েন না। এছাড়া, তিনি সরকারী স্বাস্থ্যের পরীক্ষা ছাড়া প্রতিবন্ধী কোটার সুবিধা নিয়েছিলেন।

আরো পড়ুন: মণিপুরে ড্রোন ও রকেট হামলায় আতঙ্ক, নিহত ৬

এছাড়া অভিযোগ আছে পূজা খেদকারের মায়ের বিরুদ্ধেও। তিনি একজন সরপঞ্চ হয়ে একটি বন্দুক নিয়ে স্থানীয়দের হুমকি দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় অভিযুক্ত মানোরমা খেদকারকে পরবর্তীতে গ্রেফতার করা হয়। তার বাবা দিলীপ খেদকার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মালিকানার অভিযোগে মামলা করা হয়েছে যা এখন তদন্তাধীন রয়েছে।

অনুবাদ: এনডিটিভি অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App