×

আন্তর্জাতিক

ভারতে ভবন ধসে ৮ মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

ভারতে ভবন ধসে ৮ মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের লখনৌ নগরীতে তিনতলা একটি ভবন ধসে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন। উত্তর প্রদেশ রাজ্যের এই রাজধানী শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় শনিবার বিকালে ভবনটি ধসে পড়ে। ভবনটিতে কয়েকটি গুদাম ও একটি মোটর ওয়ার্কশপ ছিল, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

রবিবার কর্মকর্তারা জানান, রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনী ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা আটজনে দাঁড়ায়। তল্লাশি ও উদ্ধারকাজ চলমান আছে। জেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে নেই এখন এটিই নিশ্চিত করার চেষ্টা করছেন তারা।

পুলিশ জানিয়েছে, প্রায় চার বছর আগে ভবনটি তৈরি করা হয়েছিল আর কিছু নির্মাণ কাজ ঘটনার সময়ও চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ঘটনা যখন ঘটে তখন হতাহতদের অধিকাংশই নিচের তলায় কাজ করছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, ভবনটির নিচ তলায় একটি মোটর ওয়ার্কশপ ও গুদাম ছিল, দ্বিতীয় তলায় চিকিৎসা পণ্যের একটি গুদাম ও তৃতীয় তলায় একটি কাটলারিজের গুদাম ছিল। এ ঘটনায় আহত চিকিৎসা পণ্যের গুদামে কাজ করা আকাশ সিং জানান, ভবনটির একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। 

তিনি বলেন, বৃষ্টি হচ্ছিল, তাই আমরা নিচে নেমে আসি। এ সময় ভবনটির একটি পিলারে ফাটল দেখতে পাই। তারপর হঠাৎ করে পুরো ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

হাসনাত আবদুল্লাহ কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App