×

আন্তর্জাতিক

সীমান্তে নিজের পেট ও কাঁধে দুইবার গুলি করে আত্মহত্যা করলেন বিএসএফ সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম

সীমান্তে নিজের পেট ও কাঁধে দুইবার গুলি করে আত্মহত্যা করলেন বিএসএফ সদস্য

সীমান্তে টহল দিচ্ছে বিএসএফ সদস্যরা। প্রতীকী ছবি

নিজের পেট ও কাঁধে দুইবার গুলি করে আত্মহত্যা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)।

প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিপুরার ঢালাই জেলার কামালপুরে দায়িত্ব পালনের সময় আত্মহত্যা করেন অরুণ দিলীপ। নিজের রাইফেল দিয়েই নিজেকে গুলি করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক কর্মকর্তা বলেন, সীমান্তে টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমাদের ধারণা এটি আত্মহত্যা। নিজেকে দুইবার গুলি করেন তিনি। একবার নিজের পেটে এবং আরেকবার তার কাঁধে।

তিনি আরও জানান, এ ঘটনার পর দ্রত তাকে কামালপুর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আগারতলার জিবি পান্ত হাসপাতালে নেওয়া হয়। জিবি পান্ত হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App