×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে চিকিৎসকদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

পশ্চিমবঙ্গে চিকিৎসকদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় মারা গেলেন ২৯ জন

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার এবংঅন্যান্য দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। এতে অঙ্গরাজ্যটিতে বিনা চিকিৎসায় ২৯ জন মারা গেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, চিকিৎসা না পেয়ে এসব লোক মারা গেছেন। তাদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

মমতা বলেছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। এতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এটা দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। 

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি অস্বীকার করেছেন চিকিৎসকরা। তারা বলছেন, কোথাও চিকিৎসা সেবা থেমে নেই। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন। কেউ বিনা চিকিৎসায় মারা যাননি।

এক মাস আগে আরজি কর হাসপাতালের এক জুনিয়র চিকিৎসককে হাসপাতালে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর পশ্চিমবঙ্গের চিকিৎসকরা আন্দোলন শুরু করেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মমতার সঙ্গে চিকিৎসকদের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তাদের দাবি না মানায় সেটি হয়নি। চিকিৎসকরা দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে সেটি সরাসরি সম্প্রচার করতে হবে। কিন্তু রাজ্যের সরকারের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। তাই এ সংক্রান্ত বৈঠক সরাসরি সম্প্রচার করতে দেয়া সম্ভব নয়। 

দাবি না মানায় মমতার সঙ্গে দেখা না করেই চলে যান চিকিৎসকরা। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, জনস্বার্থে প্রয়োজনে পদত্যাগ করবেন তিনি। তাও চান সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App