×

আন্তর্জাতিক

কলার ঝুড়িতে মিললো ৭০ লাখ ইউরোর কোকেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

কলার ঝুড়িতে মিললো ৭০ লাখ ইউরোর কোকেন

ছবি: সংগৃহীত

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সুপারশপে কলার ঝুড়ির মধ্যে ৭০ লাখ ইউরোর কোকেন উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সেই সুপারশপের নাম প্রকাশ করেনি। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, সুপারশপের কর্মীরা কলার ঝুড়ির মধ্যে ৯৫ কেজি কোকেন খুঁজে পান, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। সুপারশপের নাম প্রকাশ করেনি পুলিশ।

১০ সেপ্টেম্বর ম্যোয়েনশেনগ্লাডবাখ শহরের একই কম্পানির দুইটি ভিন্ন সুপারশপে সেখানকার কর্মীরা প্রথমে কোকেন পান। একইদিন বিকেলে সুপারশপটির ডুইসবুর্গ, ক্রেফেল্ড, ফিয়ারসেন, হাইন্সবার্গ ও নয়েস এর শাখাগুলোতেও কোকেন পাওয়ার খবর পাওয়া যায়।

এক বিবৃতিতে ম্যোয়েনশেনগ্লাডবাখ পুলিশ জানিয়েছে,‘তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন এই সুপারশপটি আসলে এই পণ্যের প্রকৃত গ্রাহক না। ভুল করে তাদের কাছে এই কোকেন এসেছে।’

পুলিশ মনে করছে, এই চালানটি দক্ষিণ আমেরিকা থেকে প্রথমে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে এসেছে এবং সেখান থেকে জার্মানির সুপারশপটির বিতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে।

আরো পড়ুন: ফিলিস্তিনের দশা এবার লেবাননে, বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App