×

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ এএম

ইসরায়েল-লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান

ছবি: সংগৃহীত

লেবানন ও ইসরায়েলের সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সম্প্রতি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট এই জোট এক যৌথ বিবৃতিতে বলেছে, তাৎক্ষণিক ২১ দিনের যুদ্ধবিরতি যুদ্ধের মারাত্মক পরিস্থিতি কমানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করবে।’ একই সঙ্গে গাজায় চলমান সংঘাত নিয়েও তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই শত্রুতা ‘অসহনীয়’ এবং আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়ানোর মতো অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করেছে। ফলে ইসরায়েল ও লেবাননের সাধারণ মানুষের জন্য তা হুমকি স্বরূপ হয়ে উঠছে।

আরো পড়ুন: হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা

এদিকে, ইসরায়েলি সামরিক প্রধান তার সেনাদের জানিয়েছেন যে, হিজবুল্লাহর ওপর ব্যাপক বিমান হামলা চালানোর মাধ্যমে তারা লেবাননে ‘শত্রুদের ভূখণ্ডে প্রবেশের’ পথ সুগম করতে চাচ্ছেন।

 

বিবিসি অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App