×

আন্তর্জাতিক

মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পিএম

মসজিদে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলা চালিয়েছে। এতে আরো বলা হয়েছে, বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক মাধ্যম এক্সের এক বার্তায় জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই মসজিদটি নিজেদের কাজের ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেয়া হয়নি। 

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮২৫ জনে। আর আহত হয়েছেন ৯৬ হাজার ৯১০ জন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App