×

আন্তর্জাতিক

মেঘালয়ে বন্যা-ভূমিধসে নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৯ পিএম

মেঘালয়ে বন্যা-ভূমিধসে নিহত ১০

ছবি: সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় অঞ্চলের ৫ জেলায় বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যৃ হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন সাউথ গারো হিলস এবং ৩ জন ওয়েস্ট গারো হিলসের বাসিন্দা ছিলেন। বন্যায় এ দু’টি জেলাতেই ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।

এক সংবাদ সম্মেলনে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাঙমা বলেছেন, বন্যা উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা এবং ত্রাণ কার্যক্রম শুরু করতে ৫ জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোনো ব্যাপারে সহযোগিতার প্রয়োজন হলে অনতিবিলম্বে রাজ্য সরকারকে তা জানাতে বলা হয়েছে।

তার আগের দিন শুক্রবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিরামহীন বর্ষণের জেরে মিজোরামের ওয়েস্ট গারো হিলস জেলার ডালু এলাকা এবং সাউথ গারো হিলসের গাসুয়াপারা অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

বন্যার পানির স্রোতে গাসুয়াপাড়া এলাকার একটি সেতু ভেসে গেছে। বিবৃতিতে আরো বলা হয়, ওয়েস্ট গারো হিলস জেলায় নিহত তিন জনই ডালু এলাকার। আর সাউথ গারো হিলসে নিহত ৭ জনের সবার বাড়ি জেলার হাতিয়াসিয়া সংমা গ্রামে। এই ৭ জনের মৃত্যু হয়েছে ভূমিধসের কারণে।

মেঘালয় রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের এক কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেন, বন্যা ও ভূমিধসের কারণে গারো পাহাড় অঞ্চলের ৫ জেলার উপদ্রুত অঞ্চলগুলোর সড়ক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই চেষ্টা থাকা সত্ত্বেও উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App