×

আন্তর্জাতিক

পদার্থে নোবেল পেলেন হপফিল্ড-হিনটন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম

পদার্থে নোবেল পেলেন হপফিল্ড-হিনটন

জন জে. হপফিল্ড ও জেফরি ই. হিনটন

২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে. হপফিল্ড ও ব্রিটিশ পদার্থবিদ জেফরি ই. হিনটন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। 

১৯৩৩ সালের ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্ম নেন জন জে. হপফিল্ড। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সঙ্গে মেশিন লার্নিংয়ের গবেষণা করে এ বছর ব্রিটিশ বিজ্ঞানী হিনটনের সঙ্গে যৌথভাবে পদার্থে নোবেল পুরস্কার পান।

আরো পড়ুন: মালদ্বীপকে ৪০ কোটি ডলার দিচ্ছে ভারত

জেফরি ই. হিনটনের জন্ম লন্ডনে ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর। কিন্তু তিনি গবেষণা করেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে। 

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। পুরস্কার হিসেবে বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App