×

আন্তর্জাতিক

লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে স্থায়ী বহিষ্কারাদেশ দিল ফ্রান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম

লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে স্থায়ী বহিষ্কারাদেশ দিল ফ্রান্স

ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন। ছবি: সংগৃহীত

ফ্রান্সের সরকার আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে (৪৩) স্থায়ীভাবে বহিষ্কার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতেইল্যু এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্ববর্তী টুইটার) প্রকাশিত এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওমর বিন লাদেনকে শিগগিরই ফ্রান্স ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে যেন তিনি ফ্রান্সে প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

ব্রুনো রেতেইল্যু পোস্টে উল্লেখ করেছেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু মন্তব্য সন্ত্রাসবাদকে সমর্থন করে ‘ এসব মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ আসার পর দেশটির আইনশৃঙ্খলা বিভাগ তদন্ত শুরু করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করে। এরপরই ওমরকে ফ্রান্স ত্যাগের নির্দেশ দেয়া হয়।

ওসামা বিন লাদেনের মোট ২৪ জন সন্তান রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে ওমর অন্যতম। তিনি সিরিয়ার নাগরিক নাজওয়া ঘানেমের প্রথম সন্তান। ওমরের জন্ম সৌদি আরবে। ১৯ বছর বয়সে বাবার সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। বাবার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর তিনি কয়েক বছর সুদান এবং পরে আফগানিস্তানে ছিলেন। ২০১৬ সালে তিনি ফ্রান্সে বসবাসের অনুমতি পান এবং দেশটির উত্তরাঞ্চলীয় নরম্যান্ডির ওর্নি গ্রামে স্থায়ী হন।

পেশায় শিল্পী ও লেখক হিসেবে পরিচিত ওমর ২০১৯ সালে ‘গ্রোয়িং আপ বিন লাদেন’ নামের একটি বই প্রকাশ করেছেন। তিনি ২০০৭ সালে ২০ বছরের বড় ব্রিটিশ নারী জেন ফেলিক্স ব্রাউনকে বিয়ে করেন। জেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেন, তবে কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করে।

আরো পড়ুন: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি

এভাবে ওমর বিন লাদেনের ফ্রান্সে অবস্থান নাকচ করে দেয়ার মাধ্যমে দেশটি সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App