×

আন্তর্জাতিক

হারিকেন মিল্টন

ফ্লোরিডায় ১৬ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৮:০৯ এএম

ফ্লোরিডায় ১৬ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হারিকেন মিল্টন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন মিল্টনের আঘাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির। মেক্সিকো উপকূল থেকে অগ্রসর হয়ে বুধবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে হারিকেনটি আঘাত হানে অঙ্গরাজ্যটিতে। হারিকেনের প্রভাবে বেশ কিছু ঝড় হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট। নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে বইছে পানি।

একই চিত্র দেখা গেছে ফ্লোরিডার আরো কয়েকটি শহরে। সেন্ট পিটার্সবার্গে শক্তিশালী ঝড়ো হাওয়ায় ক্রেন ভেঙে পড়েছে একটি বাণিজ্যিক ভবনে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা বেশিরভাগ প্রতিষ্ঠানের। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে এলাকাবাসী। এর আগে সর্বোচ্চ বৃষ্টিপাতের ইতিহাস গড়ে শহরটিতে। তলিয়ে যায় টাম্পা বে এলাকা। বেশ কয়েকটি শহরে অনেক বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

হারিকেনটি প্রথমে ক্যাটাগরি ৩ থাকা অবস্থায় আঘাত হানলেও পরে রূপান্তরিত হয় ক্যাটাগরি পাঁচে। এদিকে অরল্যান্ডো এবং অরেঞ্জ কাউন্টিতে বন্যার হাঁটু পানির মধ্যে উদ্ধারকর্মীরা এলাকাবাসীকে নিরাপদ স্থানে যেতে সহযোগিতা করছে। এছাড়া কেউ কোথাও আটকে আছে কিনা তাও খুঁজে দেখছে। বিভিন্ন স্থানে বন্যার কারণে ভূমিধসও দেখা দিয়েছে।

আরো পড়ুন: বিশ্ববাজারে আরো বাড়লো জ্বালানি তেলের দাম

৩০ লাখের বেশি ঘরবাড়ি ও দোকানপাট বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়ায় আরো বিপাকে পড়েছেন বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৪ হাজারের বেশি মানুষকে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি ১-এ রূপ নিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। হারিকেন মিল্টন এখন বাহামাসের উত্তরে আটলান্টিকের পূর্ব দিকে ধেয়ে আসছে।

মাত্র সপ্তাহ দুয়েক আগেই ফ্লোরিডায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন ‘হেলেন’। ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ‘ক্যাটরিনা’র পর থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড়। ‘হেলেন’র প্রভাবে যুক্তরাষ্ট্রে ২৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App