×

আন্তর্জাতিক

অবিবাহিত নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য জাকির নায়েকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম

অবিবাহিত নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য জাকির নায়েকের

ছবি: সংগৃহীত

অবিবাহিত নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বক্তা ডা. জাকির নায়েক। পাকিস্তানে এক জনসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অবিবাহিত মেয়েদের পতিতার সঙ্গে তুলনা করেন জাকির নায়েক। একইসঙ্গে তাদের জনগণের সম্পত্তি বলে উল্লেখ করেছেন স্বঘোষিত এই ইসলাম ধর্মগুরু। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জাকির নায়েক বলছেন, একটি অবিবাহিত নারীকে সমাজে সম্মান করা যায় না। নায়েকের মতে, যদি কোনো অবিবাহিত পুরুষ পাওয়া না যায়, তাহলে প্রয়োজনে বিবাহিত পুরুষকে বিয়ে করুক নারীরা। কিন্তু অবিবাহিত অবস্থায় থাকা চলবে না। 

তিনি বলেন, অবিবাহিত পুরুষ না পাওয়া গেলে তাদের কাছে দুটি অপশন আছে, একজন বউ আছে এমন কাউকে বিয়ে করা অথবা জনগণের সম্পত্তি হয়ে যাওয়া। এরপর তার বক্তব্য, যে কোনো সম্মানিত নারী প্রথম বিকল্পটিই বেছে নেবেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিওটি। এই মন্তব্যকে কুসংস্কারমূলক ও নারীর অধিকারের জন্য ক্ষতিকারক বলে জানিয়েছেন নেটিজেনরা। 

প্রকাশ্যে আসা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জাকির নায়েক আরো বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে অবশ্যই উপার্জন করতে হবে। মধ্যযুগীয় মানসিকতা মর্মান্তিক এবং আতঙ্কজনক বলে কটাক্ষ নেটিজেনদের। আরেকজনের বক্তব্য, পাকিস্তান বলেই এসব বলা সম্ভব হচ্ছে। তৃতীয় আরেকজনের দাবি, এই ধরনের রিগ্রেসিভ দৃষ্টিভঙ্গি কীভাবে সহ্য করা যায়! তবে এই ঘটনা নতুন না। প্রায়ই শোনা যায় জাকির নায়েকের বিতর্কিত মন্তব্য। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App