×

আন্তর্জাতিক

ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: জেফ্রি শ্যাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম

ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে: জেফ্রি শ্যাস

মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি শ্যাস। ছবি: সংগৃহীত

মার্কিন অর্থনীতিবিদ এবং বিশ্লেষক জেফ্রি শ্যাস তার এক বক্তৃতায় বলেছেন, ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেফ্রি শ্যাস একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে এ কথা বলেছেন। তিনি বলেছেন, আমেরিকার সরকার ডলারকে বিনিময়ের মাধ্যম বা রিজার্ভ মুদ্রা হিসাবে ব্যবহার করার পরিবর্তে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। খবর আল-মায়াদিন টিভির। 

শ্যাস মার্কিন সরকারের মাধ্যমে- ইরান, রাশিয়া, ভেনিজুয়েলা,আফগানিস্তান এবং অন্যান্য দেশের সম্পদ বাজেয়াপ্ত করার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, পদক্ষেপগুলোর মাধ্যমে ডলারকে একটি অস্ত্র হিসেবে রূপান্তর করা হয়েছে।

আরো পড়ুন: ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ

মার্কিন এই অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন, একজন প্রেসিডেন্ট একাই আদেশে স্বাক্ষর করতে পারেন এবং রাশিয়াসহ বিভিন্ন দেশের বিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করতে পারেন। এইভাবে আমেরিকার মুদ্রাকে রাজনৈতিক আগ্রাসনের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, এখন দেশগুলোর প্রয়োজন নন-ডলার পেমেন্ট মেকানিজম। স্যাশ জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের প্রধান।

মার্কিন এ অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের মানদণ্ডের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো সম্পূর্ণ ভুল এবং অবৈধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App