×

আন্তর্জাতিক

ইসরায়েলি ক্যাম্পে ভয়ংকর ড্রোন হামলা: নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৯ এএম

ইসরায়েলি ক্যাম্পে ভয়ংকর ড্রোন হামলা: নিহত ৪

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় এই ড্রোন হামলা চালানো হয়। বেনইয়ামিনা এলাকা ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

ইসরায়েলের সামরিক রেডিওতে ৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আহতের সংখ্যা ছিল ৩৯, তবে পরবর্তীতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় আহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: গাজার স্কুলে ফের ইসরায়েলি হামলায় নিহত ২২

ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App