×

আন্তর্জাতিক

ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম

ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

ভারতীয় রুপি। ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে আরো কমেছে ভারতের রুপির দাম। এতে সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে রুপি। গত শুক্রবার ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ ছাড়িয়ে যায়। সোমবার (১৪ অক্টোবর) রুপির দাম সামান্য বাড়লেও তা ৮৪ এর ঘরেই আছে। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার ১ ডলারের বিপরীতে রুপির মান ৮৪.০৯-এ নেমে যায়। পরে দিন শেষে তা ৮৪.০৭ রুপিতে ওঠে। সোমবার সকালে রুপির দাম সামান্য বেড়ে ৮৪.০৫ এ উঠে আসে। গত বুধবার ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৩.৯৮ রুপি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় মুদ্রার এ রকম টানা দরপতন হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ভারতের বাজারসংশ্লিষ্ট মানুষ। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে। এ কারণে রুপির মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আরো পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনি

খালিজ টাইমেসর খবর অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এর সঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বৈদেশিক মুদ্রা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই দুই কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিকট ভবিষ্যতে ডলারের বিপরীতে রুপির ঘুরে দাড়ানোর সম্ভবনা কম। এদিকে ৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। সেই সপ্তাহে বিদেশি মুদ্রার রিজার্ভ ৩৭০ কোটি ৯০ লাখ ডলার কমে ৭০ হাজার ১১৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App