×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৫:১৬ পিএম

নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০০

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে দেশের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি তেলের ট্যাঙ্কার উল্টে গিয়ে রাস্তার পাশে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা এই তেল সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণের শিকার হন।

এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ৫০ জনের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।

আরো পড়ুন: ‘একটি টিকেট কিনলে একটি ফ্রি’ দিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স

এ ধরনের দুর্ঘটনা আগে গত মাসেও ঘটেছিল। নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছিল। নাইজেরিয়ার প্রধান সড়কগুলোতে প্রায়ই ট্রাক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App