×

আন্তর্জাতিক

ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:২৯ এএম

ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়

ছবি: সংগৃহীত

ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন। মার্কিন একজন কর্মকর্তা বিবিসির ইউএস নিউজ পার্টনারকে এ তথ্য জানিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন। ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। 

আরো পড়ুন: সেনা সরানো শুরু করেছে ভারত-চীন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার বলছেন, এক মাস আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App