×

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের হামলা

নিন্দা জানালো সৌদি আরব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

নিন্দা জানালো সৌদি আরব

ছবি: সংগৃহীত

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইসরায়েল এ হামলা চালায়। এদিকে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইসরায়েলের এ আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে রিয়াদ।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় শনিবার ভোরে যে হামলা করেছে ইসরায়েল- আমরা তার তীব্র নিন্দা জানাই। এ হামলার মাধ্যমে একই সঙ্গে তারা ইরানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নিয়ম ও আইনের পরিপন্থি কাজ করেছে। খবর আনাদোলুর।

মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমাগত বৃদ্ধি ও সহিংসতা বিস্তারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। কারণ, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চল এবং এখানকার জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে সতর্ক করেছে ইসরায়েলকে।

সৌদি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমাতে সক্রিয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে চলমান সামরিক সংঘাতের পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বে সবাইকে প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সৌদি।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বলেছে, আমরা ইসরায়েলে ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছি।

এদিকে, ইরান বলেছে তারা ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ নিতে প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App