×

আন্তর্জাতিক

ইসরায়েলের দাবি

হামাসের শেষ শীর্ষ নেতাও নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

হামাসের শেষ শীর্ষ নেতাও নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং শিন বেথ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এক বিমান হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাসাব নিহত হয়েছেন। গাজায় বেঁচে থাকা হামাসের সব শেষ রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন তিনি।

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, কাসাব ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর শেষ অবশিষ্ট সদস্যদের একজন, যেখানে তিনি গাজায় গোষ্ঠীটির অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিচালনার শীর্ষ দায়িত্বে ছিলেন।

সেনাবাহিনীর মতে, ‘কাসাব হামাস এবং গাজার অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের জন্য দায়ী’।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কাসাব ছিলেন গাজায় ক্ষমতার একটি উল্লেখযোগ্য উৎস। তিনি গাজা উপত্যকার অন্যান্য উপদলের সঙ্গে সংগঠনের কৌশলগত এবং সামরিক সম্পর্ক নির্ধারণ করতেন।  এছাড়া ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর নির্দেশ দেয়ার ক্ষমতা রাখতেন এই হামাস নেতা।

আইডিএফের মতে, কাসাবের সহকারী আয়মান আয়েশও হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস এলাকায় এই বিমান হামলার ফুটেজও প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আত্মঘাতী বোমা হামলা, পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App