×

আন্তর্জাতিক

ট্রাম্পের ঘাঁটিতে জরিপে এগিয়ে কমলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

ট্রাম্পের ঘাঁটিতে জরিপে এগিয়ে কমলা

দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন একেবারে নাকের ডগায়। আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে ভোট। শেষমুহূর্তে এসে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

রবিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমলার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জরিপে বলা হচ্ছে।

রয়টার্স বলছে, গত ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে আইওয়া অঙ্গরাজ্যের মোট ৮০৮ জন ভোটার অংশ নেন। এরপর স্থানীয় সময় শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমালা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

যদিও এর আগে গত সেপ্টেম্বরের জরিপে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প। এছাড়া মার্কিন এই অঙ্গরাজ্যটিকে সাম্প্রতিক বছরগুলোতে গভীরভাবে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও দেখা গেছে।

দ্য রেজিস্টার পত্রিকা বলছে, নারীদের বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে বলে জনমত জরিপে দেখা গেছে।

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App