×

আন্তর্জাতিক

গাজায় গ্রেনেড বিস্ফোরণে ইসরায়েলের ৩ সেনা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

গাজায় গ্রেনেড বিস্ফোরণে ইসরায়েলের ৩ সেনা নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া এলাকায় পৃথক অভিযানে ওই ৩ ইসরায়েলি সেনা প্রাণ হারায়।

রবিবার (৩ অক্টোবর) সকালে এক বিবৃতিতে ওই ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, শনিবার উত্তর গাজায় দুটি পৃথক ঘটনায় নিহত তিন ইসরায়েলি সেনারা হলেন- ইতায় পারিজাত (২০), ইয়ার হানানিয়া (২২) ও শ্নেউর জালমান কোহেন (২০)।

নিহত প্রথম দুজন গিবতী ব্রিগেডের শেকড ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েল জানিয়েছে, গাজায় নিহত ৩ সেনাই পৃথক স্থানে গ্রেনড হামলায় নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ইসরায়েলের ৩৭১ জন সেনা প্রাণ হারিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App