×

আন্তর্জাতিক

জাপানের স্কি রিসোর্টে হিমবাহধসে একজন নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১২:২৪ পিএম

জাপানের স্কি রিসোর্টে হিমবাহধসে একজন নিখোঁজ
জাপানের একটি স্কি রিসোর্টে হিমবাহ ধসের ঘটনা ঘটেছে । এঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। কাছাকাছি একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেই হিমবাহধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি। কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় গানমা এলাকার কুসাতসুর কাছে হিমবাহধসে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। জাপানের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, পাহাড়ি এলাকা থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কুসাতসু সিরানে পাহাড়ি এলাকার টোকিও থেকে ১৫০ কিলোমিটার দূরে ওই একই সময়ে অগ্ন্যুৎপাত হচ্ছিল। তবে অগ্ন্যুৎপাতের কারণেই হিমবাহধসের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিস্কার নয়। জাপানের আবহাওয়া দপ্তর রয়টার্সকে জানিয়েছেন, বিভিন্ন ধরনের পরিমাপ থেকে আমরা এটা বলতে পারি যে, অগ্ন্যুৎপাতের কারণেই হিমবাহধসের ঘটনা ঘটেছে। তবে আমরা ভূগর্ভের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে পাহাড়ে ওঠা থেকে লোকজনকে বিরত থাকার জন্য সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App