×

আন্তর্জাতিক

ইসরায়েলে একরাতে ৩৪০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ এএম

ইসরায়েলে একরাতে ৩৪০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে দখলদার দেশটিতে একরাতে ৩৪০টি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও তেল আবিব লক্ষ্য করে হামলা চালিয়েছে। আগের দিন শনিবার লেবাননে ইসরায়েলের তুমুল বিমান হামলায় অন্তত ২৯ জনের প্রাণহানির পর হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালাল। হিজবুল্লাহ আগেই ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল। খবর: আল জাজিরা ও এএফপির।

এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদ নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। পরে সংগঠনটি আবার জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

হামলার বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে প্রথমে এ সম্পর্কে এএফপির কাছে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে তারা জানায়, তেল আবিবের উপকণ্ঠসহ উত্তর-পূ্র্ব ও মধ্য ইসরায়েলের একাধিক জায়গায় সাইরেনের শব্দ শোনা গেছে। আকাশপথে হামলা হলে এমন সাইরেন বাজানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ছোড়া প্রায় ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে, যা এখনও চলছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জোরদার হামলার মধ্যে শনিবার রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে বড় ধরনের এক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে বলে জানায়। আর শনিবার সারাদিনে ইসরায়েলের হামলায় মোট ৪৮ জন নিহত হওয়ার পরিসংখ্যান জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গতবছর অক্টোবর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৪ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App