×

আন্তর্জাতিক

আবারো পারমাণবিক পরীক্ষা করছে রাশিয়া!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

আবারো পারমাণবিক পরীক্ষা করছে রাশিয়া!

ছবি: সংগৃহীত

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশ আবারো পরমাণু পরীক্ষা শুরু করতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আর পরমাণু পরীক্ষা চালায়নি। 

রুশ বার্তা সংস্থা তাস শনিবার ৩০ (নভেম্বর) রিয়াবকভের কাছে জানতে চায়- মার্কিন সরকার পরমাণু কর্মসূচি জোরদার করছে, এর প্রতিক্রিয়ায় মস্কোও পরমাণু পরীক্ষা চালাবে কিনা। 

জবাবে তিনি বলেন, বিষয়টি মস্কোর এজেন্ডায় রয়েছে। রিয়াবকভ আরো বলেন, আমি শুধু বলব- পরিস্থিতি বেশ জটিল। আমরা সব দিক বিবেচনায় রাখছি।

রাশিয়া একটি প্রধান পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও, আধুনিক রাশিয়া কখনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে রাশিয়া স্বেচ্ছা-স্থগিতাদেশ অনুসরণ করে আসছে। 

শুক্রবার আমেরিকার রসকংগ্রেস ফাউন্ডেশন জানিয়েছে, মার্কিন সরকার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার জন্য ১৪০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা গ্রহণ করেছে। 

২০২৪ সাল থেকে ২০৪৯ সাল পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। আমেরিকার এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু পরীক্ষা সম্পর্কে নিজেদের অবস্থান জানান দিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের

২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের

বঙ্গোপসাগরে লঘুচাপ, নৌযান চলাচলে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, নৌযান চলাচলে সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App