×

আন্তর্জাতিক

এশিয়ার তিন দেশ সফরে আসছেন ডোনাল্ড লু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

এশিয়ার তিন দেশ সফরে আসছেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হবে তার এই সফর।

জানা গেছে, তার এই সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা। স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। ডোনাল্ড লু মার্কিন-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সঙ্গে যোগ দিবেন।

ভারতের জ্যেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। আলোচনাসভায় বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রক্ষিত ইস্যুগুলো স্থান পাবে।

আরো পড়ুন: ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য বন্ধ হলো সব হোটেল

ভারত সফর পর আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ডোনাল্ড লু শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। সেখানে তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুত্তরাষ্ট্র-শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এই সময় ইউএসএআইডি’র উপ সহকারী প্রশাসক অঞ্জলি কাউর এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের উপ সহকারী মন্ত্রী রবার্ট ক্যার্ফোথকে নিয়ে শ্রীলঙ্কার সিনিয়র সরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন।

এরপর লু কাঠমান্ডুতে নেপালের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন।

সবশেষ দক্ষিণ এশিয়া সফরে এসে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু। এ বছর দুবার বাংলাদেশ সফর করেছেন তিনি।

সূত্র: বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App