×

আন্তর্জাতিক

সিরিয়ায় সেনাঘাঁটি রাখতে এইচটিএসের সঙ্গে রাশিয়ার আলোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

সিরিয়ায় সেনাঘাঁটি রাখতে এইচটিএসের সঙ্গে রাশিয়ার আলোচনা

ছবি: সংগৃহীত

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ সামরিক ঘাঁটিগুলো বহাল রাখার জন্য হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ কথা জানিয়েছে। বোগদানভ বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধ করার জন্য সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখতে চায় রাশিয়া।

এইচটিএসের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে বলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, এইটিএস মস্কোকে এই আশ্বাস দিয়েছে যে, তারা যে শুধু নিজেরা কূটনীতিকসহ অন্য বিদেশির নিরাপত্তা রক্ষা করবে তাই নয়, সেইসঙ্গে অন্য কোনো গোষ্ঠীও যেন বিদেশিদের কোনো ক্ষতি না করে সে বিষয়টি নিশ্চিত করবে। 

হায়াত তাহরির আশ-শাম তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বোগদানভ আশা প্রকাশ করেন। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, রাশিয়া সিরিয়ায় নিজের দু’টি ঘাঁটি বহাল রাখতে চায়। এর একটি ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত সিরিয়ার তারতুস শহরের নৌঘাঁটি এবং অপরটি সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লাতাকিয়া শহরে অবস্থিত হামেইমিম বিমানঘাঁটি।

বোগদানভ বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাঁটিগুলো সিরিয়ায় ধরে রাখা জরুরি। এই মুহূর্তে সিরিয়া থেকে ঘাঁটিগুলো গুটিয়ে আনার কোনো সিদ্ধান্ত নেই বলে তিনি জানান। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সরকারের অনুরোধে আইএস বা দায়েশবিরোধী যুদ্ধ করার জন্য এসব ঘাঁটি স্থাপন করা হয়েছিল এবং দায়েশের হুমকি এখনো শেষ হয়ে যায়নি।

বোগদানভ এমন সময় এ বক্তব্য দিলেন যখন হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বাধীন বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধরনের সাফল্য অর্জনের পর গত রোববার রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর মাধ্যমে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App