×

আন্তর্জাতিক

বাংলাদেশ ইসুতে কংগ্রেসের দৌড়ঝাঁপ, পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম

বাংলাদেশ ইসুতে কংগ্রেসের দৌড়ঝাঁপ, পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক

ছবি:সংগৃহীত

বাংলাদেশ  ইসুতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় দাবি জানিয়েছে দলটি।

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তীসহ অন্য প্রতিনিধিরা।

একইসঙ্গে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছে দলটির নেতারা।

সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতারা।

বাংলাদেশে অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে, তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্যে সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা।

এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে ‘বিজয় দিবস’ উপলক্ষে সোমবার ফোর্ট উইলিয়ামের ‘বিজয় স্মারক’ থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস।

এরপর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিলের ডাক দেয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App